অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করা এবং পানি ব্যবস্থাপনা ও বিধিবিধানের জন্য একটি উন্নত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৮ জুন) নয়াদিল্লিতে ডব্লিওওএনকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মোমেন বলেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ৫৪টি নদী আছে, যেগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই মুহূর্তে, আসাম ও মেঘালয় থেকে আসা পানির কারণে আমার নিজের নির্বাচনী এলাকা সিলেটে এক বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দক্ষতা ও ডেটা শেয়ার করার মধ্য দিয়ে আমরা এই ধরণের বিপর্যয় সম্পর্কে প্রাথমিক সতর্কতা পেতে চাই। পাকিস্তান হওয়ার আগে আমাদের বন্যা হতো, কিন্তু এখনকার মতো বিধ্বংসী নয়।”

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এখন তার ভারতীয় সমকক্ষ ড. এস জয়শঙ্করের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের সহ-সভাপতিত্ব করতে দিল্লিতে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG