অ্যাকসেসিবিলিটি লিংক

সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ অন্তত ১০০ জনকে সুমনগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা
টাঙ্গুয়ার হাওরে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ অন্তত ১০০ জনকে সুমনগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা

টাঙ্গুয়ার হাওরে গিয়ে বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীসহ অন্তত ১০০ জনকে সুমনগঞ্জের ছাতক উপজেলা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার (১৯ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হয়েছে।

এর আগে, শনিবার (১৮ জুন) রাতে, একটি ট্রলার, পানসি রেস্তোরাঁ থেকে তাদের উদ্ধার করলেও, ট্রলারটি ছাতকে আটকা পড়েছিল। তিন দিন আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে, শিক্ষার্থীসহ কয়েকজন পানসি রেস্টুরেন্টে আশ্রয় নেয়।

আটকে পড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়েব আহমেদ জানিয়েছিলেন, “আমাদের খাদ্য ও পানীয় জলের ভীষণ প্রয়োজন এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এখানে, আমাদের বেশিরভাগ ফোনের ব্যাটারি শেষ। এবং দুর্বল নেটওয়ার্কের কারণে সেটা সঠিকভাবে কাজ করছে না।”

This item is part of
XS
SM
MD
LG