অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে বন্যার পানি কমছে, খাবার ও পানির সংকট

সিলেটে বন্যার পানি কমছ
সিলেটে বন্যার পানি কমছ

বৃষ্টি কম হওয়ায় সিলেটে বন্যার পানি কমতে শুরু করেছে। জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পানি কমছে নগরীর আশপাশ এলাকায়ও।শনিবার (১৮ জুন) বিকাল থেকে রবিবার (১৯ জুন) বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টি কম হওয়ায়, বন্যার পানি নামতে শুরু করেছে।

শনিবার রাতে বৃষ্টি না হওয়ায় রবিবার সকালে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় বন্যার পানি কিছুটা কমতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় পানি এক থেকে দেড় হাত কমেছে। পানি কমায়, বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, “রবিবার (১৯ জুন) সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যা আমরা রেকর্ড করতে পারিনি। বৃষ্টির পরিমাণ নিম্ন পর্যায়ে থাকলে তা রেকর্ড করা সম্ভব হয় না। সোমবার (২০ জুন) থেকে আকাশে মেঘের পরিমাণ কমে আসবে। বৃষ্টিপাতও তুলনামূলক কমে যাবে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।”

This item is part of
XS
SM
MD
LG