অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১৮৫ পরিবার উচ্ছেদ

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১৮৫ পরিবার উচ্ছেদ।
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ১৮৫ পরিবার উচ্ছেদ।

বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রবিবার (১৯ জুন) সকাল থেকে শুরু হওয়া, দিনভর চালানো অভিযানে ১৮৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, তিনশ’ বসতঘর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উচ্ছেদ অভিযান চলছে। প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ১৮৫টি ঘর উচ্ছেদ করেছি। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্যে, গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও বিজয় নগর এলাকায় টানা বৃষ্টির কারণে, পৃথক পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত হন।

This item is part of
XS
SM
MD
LG