অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য মালিতে সন্দেহভাজন ইসলামি জঙ্গিরা ১৩২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে

মোপ্তি অঞ্চলের ওগোসাগু গ্রামে বিধ্বস্ত ঘরের পাশে একটি শিশুকে দেখা যাচ্ছে। নভেম্বর ৫, ২০২১।
মোপ্তি অঞ্চলের ওগোসাগু গ্রামে বিধ্বস্ত ঘরের পাশে একটি শিশুকে দেখা যাচ্ছে। নভেম্বর ৫, ২০২১।

মালির সামরিক সরকার বলেছে, ইসলামপন্থী জঙ্গিরা মধ্য মোপ্তি অঞ্চলে ১৩২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। এটি দশকব্যাপী জঙ্গি বিদ্রোহের সবচেয়ে মারাত্নক হামলার মধ্যে একটি।

মধ্য মোপ্তি অঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গি বন্দুকধারীরা ১৩২ জন গ্রামবাসীকে হত্যা করার পর মালি ৩ দিনের শোক ঘোষণা করেছে।

সোমবার রাতে রাষ্ট্রীয় টিভি ওআরটিএম-এ উপস্থাপক মরিয়ম একটি সরকারি বিবৃতি পাঠ করেন।

তিনি বলেন, সরকার শান্তিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত হামলা ও অবমাননার কঠোর নিন্দা জানায়।

গত সপ্তাহে বুরকিনা ফাসোতে জঙ্গিরা উত্তর সেতেঙ্গা এলাকায় একটি হামলায় ৮৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করে।

মিনাসমা নামে পরিচিত মালিতে জাতিসংঘ মিশন সোমবার রাতে একটি বিবৃতিতে মধ্য মালিতে হামলার নিন্দা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা এ সপ্তাহে এএফপিকে বলেছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৩৫ কিলোমিটার উত্তরে মালির ইবাকে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

রাশিয়ার ভাড়াটে সৈন্যদের সাথে মালি কাজ করার কারণে ফরাসি সামরিক বাহিনী এই অঞ্চল থেকে নিজেদের প্রত্যাহার করার প্রক্রিয়ায় থাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ এবং সংবাদ প্রতিবেদনে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মালির সেনাবাহিনী এবং রাশিয়ার ভাড়াটে সেনারা মার্চ মাসে মধ্য মালির মৌরাতে কয়েকশ বেসামরিক মানুষকে হত্যা করেছে।

সামরিক বাহিনী কোনো বেসামরিক নাগরিককে হত্যার বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেছে, মালিতে শুধুমাত্র রুশ “প্রশিক্ষক” রয়েছেন। তারা আরও বলে, মৌরা হামলায় ২০০ জনেরও বেশি ইসলামপন্থী জঙ্গি নিহত হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG