অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএসএজিএম-এ বাইডেনের মনোনীত প্রার্থী বেনেট সিনেট কমিটির অনুমোদন পেলেন

ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান হিসেবে অ্যাম্যান্ডা বেনেটকে মনোনয়ন দিয়েছে হোয়াইট হাউজ। তিনি ভয়েস অফ আমেরিকার সাবেক পরিচালক। (ফাইল ফটো)
ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান হিসেবে অ্যাম্যান্ডা বেনেটকে মনোনয়ন দিয়েছে হোয়াইট হাউজ। তিনি ভয়েস অফ আমেরিকার সাবেক পরিচালক। (ফাইল ফটো)

ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) এর প্রধান হিসেবে, প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিয়েছে, যুক্তরাষ্ট্রের সিনেট-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি। এর ফলে ভিওএ’র সাবেক পরিচালক অ্যাম্যান্ডা বেনেট এর নিয়োগের ক্ষেত্রে সিনেটে নিয়োগ নিশ্চিতকরণ ভোট এর পদক্ষেপটিই শুধুমাত্র বাকি থাকল।

কমিটির ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠদের যোগাযোগ বিষয়ক পরিচালক, হুয়ান পাচন ভিওএ-কে বলেন, বেনেটের মনোনয়টি কমিটি বৃহস্পতিবার ক্যাপিটলে এক সভায় “একত্রিতরূপে” অনুমোদন দেয়। এর অর্থ হল সরকারি একাধিক পদের জন্য মনোনীত প্রার্থীদের মধ্যে তিনিও একজন ছিলেন, যিনি কিনা সবার সাথে সমন্বিত ভাবে অনুমোদন লাভ করেন। সভার ফলাফল বিষয়ে ভিওএ’র এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পাচন। ইউএসএজিএম-এর অভিওএ’র কর্তৃত্বকারী সংস্থা।

পাচন বলেন, বেনেট এবং যুক্তরাষ্ট্রের পাঁচজন রাষ্ট্রদূত মনোনীত প্রার্থীদের অনুমোদনটি এক “সম্প্রসারিত সমঝোতার” অংশ ছিল। ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ সেটির প্রস্তাব করেছিলেন।

তিনি বলেন, “এর ফলে কোন ভোট রেকর্ড করা হয়নি।” তবে, সমঝোতার ভেতর কি ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পাচন। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে বেনেটের চূড়ান্ত ভোট কবে অনুষ্ঠিত হবে, তাও জানাননি পাচন।

তবে,সিনেট এর ডেমোক্র্যাটদের মধ্যে কেউই প্রকাশ্যে বেনেটের মনোনয়নের বিরোধিতা না করায়, আশা করা হচ্ছে যে তার মনোনয়টি চূড়ান্ত হয়ে যাবে।

ক্যাপিটলের সভাকক্ষের বাইরে, সভার পর ভিওএ’র সাথে আলাপকালে, রিপাবলিকান সিনেটর মারকো রুবিও বলেন, মনোনীত বিভিন্ন ব্যক্তি বিষয়ে আলাপ চলাকালে তিনি বেনেটের নাম উঠতে শুনেননি।

বেনেট একজন পুলিৎজার বিজয়ী সাংবাদিক। এর আগে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ভিওএ’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুন মাসে তিনি ঐ পদ থেকে পদত্যাগ করেন। তার কয়েকদিন পরই তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মনোনীত মাইকেল প্যাক, সিনেট এর অনুমোদন লাভ করে ইউএসএজিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

This item is part of
XS
SM
MD
LG