অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সিনেটে দ্বিদলীয় আগ্নেয়াস্ত্র সহিংসতা রোধক প্রস্তাব অনুমোদিত

৮০৮ গান ক্লাবের ম্যানেজিং পার্টনার টম টমিমাবং হনলুলুতে তার দোকানের ভেতরে বেশ কয়েকটি ছোট হ্যান্ডগান দেখান। ২৩ জুন, ২০২২।
৮০৮ গান ক্লাবের ম্যানেজিং পার্টনার টম টমিমাবং হনলুলুতে তার দোকানের ভেতরে বেশ কয়েকটি ছোট হ্যান্ডগান দেখান। ২৩ জুন, ২০২২।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেট সহজেই একটি দ্বিদলীয় আগ্নেয়াস্ত্র সহিংসতা রোধক প্রস্তাব অনুমোদন করেছে যা এক মাস আগেও কল্পনাতীত মনে হয়েছিল। দেশটিতে কয়েক দশক ধরে নৃশংস ও ব্যাপক গুলি চালানোর ঘটনার পর কংগ্রেসের সুদূরপ্রসারী প্রতিক্রিয়া কী হবে তার চূড়ান্ত অনুমোদন এর মধ্য দিয়ে স্থাপন করা হলো।

আগ্নেয়াস্ত্র রোধে বছরের পর বছর ডেমক্র্যটিক দলের নিরর্থক প্রচেষ্টার পর ১৫ জন রিপাবলিকান তাদের সাথে যোগ দেয়। কারণ উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছে যে, বাফেলো, নিউ ইয়র্ক এবং টেক্সাসের উভালডেতে গত মাসের তাণ্ডবের পর নিষ্ক্রিয়তা অর্থহীন।

১৩ শ কোটি ডলার মুল্যের এ পদক্ষেপ সবচেয়ে কম বয়সী বন্দুক ক্রেতাদের জন্য ব্যাকগ্রাউন্ড চেক কঠোর করবে, পারিবারিক সহিংসতা অপরাধীদের থেকে আগ্নেয়াস্ত্র দূরে রাখবে, এবং রাজ্যগুলোতে রেড ফ্ল্যাগ আইন চালু করতে সাহায্য করবে যা কর্তৃপক্ষকে বিপজ্জনক বলে বিবেচিত মানুষদের কাছ থেকে অস্ত্র জব্দ করা সহজ করবে। এর মাধ্যমে স্কুলের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সহিংসতা প্রতিরোধের জন্য স্থানীয় কর্মসূচিতে অর্থায়ন করা হবে।

উভালডেতে একজন বন্দুকধারী ১৯ জন ছাত্র ও ২ জন শিক্ষককে হত্যা করার ১ মাস পর সিনেট এ পদক্ষেপ নেয়। এর মাত্র কয়েকদিন আগে বাফেলোতে ১০ জন কৃষ্ণাঙ্গ মুদি দোকানদারকে হত্যা করার অভিযোগে একজন শ্বেতাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে বর্ণবাদ দ্বারা অনুপ্রাণিত হওয়ার অভিযোগ আনা হয়েছিল। উভয় বন্দুকধারীর বয়স ছিল ১৮ বছর। অনেকেই যারা ব্যাপক ভাবে নির্বিচারে গুলি চালায় তাদের পরিচিতিটা এরকমই হয় এবং সময়ের দিক থেকে এ দুটি হত্যাকাণ্ডই প্রায় কাছাকাছি সময়ে ঘটে। এ ঘটনাগুলো ভোটারদের আগ্নেয়াস্ত্র বিরোধী পদক্ষেপের দাবিকে আরও আলোড়িত করেছে বলে উভয় দলের আইনপ্রণেতারা জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG