অ্যাকসেসিবিলিটি লিংক

রংপুরে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের রংপুরে ২০০৪ সালে স্বামীর সামনে এক নারীকে ধর্ষণের দায়ে, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুন) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ পীরগঞ্জ উপজেলার বাসিন্দা একরামুল হক ও আবুল কালাম আজাদকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এক দম্পতি আত্মীয়ের বাড়ি থেকে বাড়িতে ফেরার সময়, দণ্ডিতরা পীরগঞ্জ উপজেলায় তাদের গতিরোধ করে। পরে তারা ঐ নারীর স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে লাঞ্ছিত করে।

এরপর দম্পতির অভিযোগের ভিত্তিতে পীরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্ত দুইজনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পরে, পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার দুজনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট দাখিল করেন।

This item is part of
XS
SM
MD
LG