অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যার পানি নেমে গেলেই এসএসসি ও সমমানের পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “পরীক্ষার হলে যখন আর বন্যার পানি থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে বসে পরীক্ষা দিতে পারবে, তখন স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।”

শনিবার (২৫ জুন) চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মৌসুমী ফল মেলায়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দীন মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. মশিয়ুর রহমান।

This item is part of
XS
SM
MD
LG