অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বন্যায় আরও ২ জনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৪

বাংলাদেশের বন্যা পরিস্থিতি
বাংলাদেশের বন্যা পরিস্থিতি

বাংলাদেশের শেরপুর ও হবিগঞ্জে বন্যার কারণে ২৪ ঘণ্টায় (২৬ জুন সকাল পর্যন্ত) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৮৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুজনই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বন্যা কবলিত মোট ৭০টি উপজেলার মধ্যে, সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এই জেলাগুলোতে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

বন্যাকবলিত এলাকায়, এক হাজার ৯৪৪টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুই হাজার ৫১টি মেডিকেল টিম কাজ করছে।

This item is part of
XS
SM
MD
LG