অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে কুয়েতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াতের সৌজন্য সাক্ষাৎ
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও বিনিয়োগ করতে, কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও স্বল্প-দক্ষ জনশক্তি নিয়োগের জন্যও মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি আহ্বান জানান।

রবিবার (২৬ জুন) বাংলাদেশে নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এ আহবান জানান।

এসময় শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, “বাংলাদেশ সরকার চাকরি, জমি ও বাড়িসহ বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।”

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য, রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায়, রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে , প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ক্ষেত্রে কুয়েতকে, বাংলাদেশ সরকারের সমর্থনের জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এএইচ হায়াত।

This item is part of
XS
SM
MD
LG