অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা আলালকে বিদেশে যেতে বাধা না দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশ

মোয়াজ্জেম হোসেন আলাল।
মোয়াজ্জেম হোসেন আলাল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দিতে, সরকারের ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২৬ জুন) এক রিট আবেদনের শুনানি নিয়ে, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামান বেঞ্চ এ আদেশ দেন।একইসঙ্গে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “গুরুতর অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল গত ১২ জুন চিকিৎসার জন্য ভারত গমনকালে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কোনো কারণ প্রদর্শন ছাড়াই ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই আচরণকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়।”

This item is part of
XS
SM
MD
LG