অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় ২০ জন যুবকের রহস্যজনক মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডনে একটি নাইটক্লাবের বাইরে লোকেরা পুলিশ কর্ডনের পিছনে দাঁড়িয়ে আছে। ২৬ জুন, ২০২২।
দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডনে একটি নাইটক্লাবের বাইরে লোকেরা পুলিশ কর্ডনের পিছনে দাঁড়িয়ে আছে। ২৬ জুন, ২০২২।

দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বলছেন, সেখানকার একটি পানশালায় অন্তত ২০ জন যুবক মারা গেছে।

তবে পূর্ব লন্ডনের ওই সরাইখানায় তারা কিভাবে মারা গেল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির ইস্টার্ন কেপ প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা বলেছেন, মৃতদেহগুলিকে রাষ্ট্রীয় মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

This item is part of
XS
SM
MD
LG