অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো সম্মেলনের বিরুদ্ধে মাদ্রিদে কয়েক হাজার লোকের বিক্ষোভ

স্পেনের মাদ্রিদে ২৮ এবং ৩০ জুন অনুষ্ঠিতব্য নেটো শীর্ষ সম্মেলনের আগে বিক্ষোভকারীরা নেটো বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ২৬ জুন, ২০২২।
স্পেনের মাদ্রিদে ২৮ এবং ৩০ জুন অনুষ্ঠিতব্য নেটো শীর্ষ সম্মেলনের আগে বিক্ষোভকারীরা নেটো বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ২৬ জুন, ২০২২।

সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতুড়ি এবং কাস্তে পতাকা বহন করে, হাজার হাজার মানুষ রবিবার মাদ্রিদে আসন্ন নেটো শীর্ষ সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই সপ্তাহে স্পেনের রাজধানীতে নেটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কঠোর নিরাপত্তার মধ্যে সদস্য দেশগুলির নেতারা ২৯-৩০ জুন মাদ্রিদে মিলিত হবেন, কারণ সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নজিরহীন চ্যালেঞ্জের মুখোমুখি।

জোটে ফিনল্যান্ড এবং সুইডেন যোগদানের আবেদন নেটো বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে। জোট-সদস্য তুরস্ক এর বিরোধিতা করছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে নর্ডিক দেশগুলো আবেদন করেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধটিকে একটি বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি ১৯৯০-এর দশক থেকে সোভিয়েত-পরবর্তী রাশিয়ার সীমান্তের কাছে অন্যান্য দেশের নেটোতে যোগদানের প্রতিক্রিয়া।

বিক্ষোভে অংশগ্রহণকারী জালেদ (২৯) বলেছেন, ইউক্রেনের যুদ্ধের সমাধান নেটো নয়।

আয়োজকরা দাবি করেছেন যে ৫,০০০ লোক পদযাত্রায় যোগ দিয়েছে, তবে কর্তৃপক্ষ এই সংখ্যা ২,২০০ বলেছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোজে ম্যানুয়েল আলবারেস রবিবার প্রকাশিত একটি সংবাদপত্রের সাক্ষাত্কারে বলেছেন, শীর্ষ বৈঠকটি আফ্রিকার ইউরোপের দক্ষিণ প্রান্ত থেকে হুমকির উপরও আলোকপাত করবে, যেখানে তিনি বলেছিলেন যে রাশিয়া ইউরোপের জন্য হুমকিস্বরূপ।

তিনি এল পাইস পত্রিকাকে বলেছেন, "২৯ তারিখে পররাষ্ট্রমন্ত্রীদের নৈশভোজে দক্ষিণের হুমকি প্রাধান্য পাবে।"

This item is part of
XS
SM
MD
LG