অ্যাকসেসিবিলিটি লিংক

তাপপ্রবাহের প্রেক্ষিতে টোকিওর বাসিন্দাদের বিদ্যুৎ সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে

A map showing Japan, highlighted in red, with the location of Okinotori circled.
A map showing Japan, highlighted in red, with the location of Okinotori circled.

উচ্চ তাপমাত্রা এবং বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সোমবার জাপানের কর্তৃপক্ষ টোকিওর জনগণকে জ্বালানি সংরক্ষণের আহ্বান জানিয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, ১৯৫১ সালের পর এই প্রথমবার বর্ষাকাল অনেক দ্রুত শেষ হয়ে গেছে। বর্ষাকাল উচ্চ তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে।

কর্তৃপক্ষ বলেছে, বিশেষ করে সন্ধ্যার সময় নাগরিকদের জ্বালানি সঞ্চয় করার চেষ্টা করা উচিত এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য পদক্ষেপ নেয়া উচিত।

জাপানের আবহাওয়া সংস্থা ধারণা করছে রোববার পর্যন্ত টোকিও অঞ্চলের তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG