অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে বন্যা: এখনও ৩৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

সিলেটে বন্যা
সিলেটে বন্যা
বাংলাদেশের বন্যা কবলিত জেলা সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে; জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে, যেখানে এখনও ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।

জেলা প্রশাসন আরও জানিয়েছে, সিলেটে সাম্প্রতিক বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং ৪০ হাজার ৯১টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ পৌরসভাসহ জেলার ১৩টি উপজেলার সব ক’টি প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, “শুক্রবার (১ জুলাই) দুপুর ১২টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

“শুক্রবারও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই হালকা বৃষ্টির কারণে, নদ-নদীতে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই;” জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা।

এদিকে, আরও তিনদিন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

This item is part of
XS
SM
MD
LG