অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার শিবির থেকে মা ও শিশুদের পুনর্বাসন করছে ফ্রান্স

৪ মার্চ, ২০২১-এ তোলা এই ফটোতে দেখা যাচ্ছে সিরিয়ায় একটি শিবিরে এক মহিলা ক্যাম্প রোজ-এ বৃষ্টির মধ্যে একটি শিশুর হাত ধরে দাঁড়িয়ে আছে। ফাইল ছবি।
৪ মার্চ, ২০২১-এ তোলা এই ফটোতে দেখা যাচ্ছে সিরিয়ায় একটি শিবিরে এক মহিলা ক্যাম্প রোজ-এ বৃষ্টির মধ্যে একটি শিশুর হাত ধরে দাঁড়িয়ে আছে। ফাইল ছবি।

ফ্রান্স গত মঙ্গলবার জানিয়েছে, তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ক্যাম্প থেকে ৩৫ জন শিশু ও ১৬ জন মাকে পুনর্বাসন করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের শিশু কল্যাণ সেবা কেন্দ্রের দ্বায়িত্বে দেয়া হয়েছে। তাদের চিকিৎসা পর্যবেক্ষণ করা হচ্ছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই মায়েদের বিচারিক কার্যক্রমের সম্মুখীন হতে হবে।

মানবাধিকার গ্রুপ এবং যুক্ত্ররাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইসলামিক স্টেট (আইএস)এর বিরুদ্ধে লড়াই করা দেশগুলিকে তাদের নিজ নাগরিকদের প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে। যারা জঙ্গি গোষ্ঠীর লড়াইয়ে যোগ দেওয়ার জন্য ইসলামিক স্টেটের ওই অঞ্চলে গিয়েছিল বা সংঘাতের সময় সেখানে জন্মগ্রহণ করেছিল।

রিপোর্টের জন্য কিছু তথ্য এএফপি এবং রয়টার্স থেকে এসেছে।

This item is part of
XS
SM
MD
LG