অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের নতুন আগ্নেয়াস্ত্র আইন সত্ত্বেও গুলির ঘটনা ঘটছে

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, হোয়াইট হাউসের দক্ষিণ লনে বন্দুকের সহিংসতা হ্রাস করার জন্য একটি আইন "বাইপার্টিসান সেফার কমিউনিটি অ্যাক্ট" পাস উদযাপনের জন্য একটি অনুষ্ঠানে। ১১ জুলাই, ২০২২।
প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, হোয়াইট হাউসের দক্ষিণ লনে বন্দুকের সহিংসতা হ্রাস করার জন্য একটি আইন "বাইপার্টিসান সেফার কমিউনিটি অ্যাক্ট" পাস উদযাপনের জন্য একটি অনুষ্ঠানে। ১১ জুলাই, ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বন্দুক সহিংসতা হ্রাস করার জন্য একটি নতুন দ্বিপক্ষীয় আইনকে "বাস্তব অগ্রগতি" হিসাবে স্বাগত জানিয়েছেন। তবে এই আইনটি কার্যকরের মাত্র ১৬ দিন পর আবারও নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটায় তিনি বলেন, আমাদের "আরও কিছু করতে হবে।"

বাফেলো, নিউইয়র্ক এবং টেক্সাসের উভালডে-তে সাম্প্রতিক বন্দুক তাণ্ডবের পরে পাস হওয়া বিলে তরুণদের বন্দুক কেনার প্রয়োজনীয়তাকে ক্রমবর্ধমানভাবে কঠোর করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

সোমবার সকালে হোয়াইট হাউসের সাউথ লনে বাইডেন শত শত অতিথিদের আতিথ্য দেন, যার মধ্যে রয়েছেন দুই দলের আইন প্রণেতারা যারা আইনটি তৈরি এবং সমর্থন করেছিলেন, সেইসাথে স্থানীয় কর্মকর্তারা, ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এবং হাইল্যান্ড পার্কের মেয়র ন্যান্সি রোটারিং। এছাড়া ক্ষতিগ্রস্থদের পরিবারগুলি, যারা দৈনন্দিন বন্দুক সহিংসতার শিকার।

প্রেসিডেন্ট বাইডেন গত ২৫ জুন দ্বিদলীয় বন্দুক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলে স্বাক্ষর করার পর সেটি একটি আইনে পরিণত হয়। সেই সময়টিকে তিনি "একটি ঐতিহাসিক অর্জন" বলে অভিহিত করেন।

সোমবার, বাইডেন বলেন, আইনটি পাসের মাধ্যমে বন্দুক সহিংসতা কমাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার পথ প্রশস্ত হবে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, বাইডেন বিলটি পাস হওয়াকেই শেষ হিসাবে দেখছেন না, বরং এর মাধ্যমে একটি ভিত্তি রচিত হল, যার খুব দরকার ছিল। তবে ওই বিল স্বাক্ষরের নয় দিন পর, ইলিনয়ে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বাইডেন ৪ঠা জুলাই শুটিংয়ের পর বলেছিলেন, "আমি সম্প্রতি প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম প্রধান দ্বিদলীয় বন্দুক সংস্কার আইনে স্বাক্ষর করেছি, যার মধ্যে এমন অনেক কিছু রয়েছে, যা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। কিন্তু আমাদের আরও অনেক কাজ করার আছে, আমি বন্দুক সহিংসতার মহামারীর বিরুদ্ধে লড়াই করা থেকে পিছু হটবো না।"

নতুন আইনের আওতায় ১,৩০০ কোটি ডলার ব্যয়ের বেশিরভাগই মানসিক স্বাস্থ্য কর্মসূচিকে শক্তিশালী করার এবং স্কুলগুলির জন্য খরচ করা হবে।

This item is part of
XS
SM
MD
LG