অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি বাড়ানোর অঙ্গীকার করেছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ফিজির সুভাতে গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে ভার্চুয়ালী কথা বলছেন। ১৩ জুলাই, ২০২২।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ফিজির সুভাতে গ্র্যান্ড প্যাসিফিক হোটেলে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে ভার্চুয়ালী কথা বলছেন। ১৩ জুলাই, ২০২২।

চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও কূটনৈতিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বুধবার ফিজির সুভাতে অনুষ্ঠিত প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে একটি ভিডিও ভাষণে এই প্রতিশ্রুতি দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বলেন, ফোরামে যুক্তরাষ্ট্র একজন দূত নিয়োগের এবং টোঙ্গা ও কিরিবাতিতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

হ্যারিস আরও বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছ থেকে বছরে ৬ কোটি ডলার বরাদ্দের অনুরোধ করেছে যার ফলে মৎস্য সহায়তা, সামুদ্রিক সংরক্ষণ এবং জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্পের জন্য বর্তমান তহবিল তিনগুণ বৃদ্ধি পাবে।

ভাইস প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলি যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্য কূটনৈতিক মনোযোগ এবং সমর্থন সম্ভবত পায়নি। তিনি বলেছেন, "তাই আজ আমি সরাসরি বলতে এসেছি, আমরা তার পরিবর্তন করতে যাচ্ছি।"

চীন এবং সলোমন দ্বীপপুঞ্জ একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র তিন মাস পরে ফোরামটি অনুষ্ঠিত হচ্ছে যাতে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে যে বেইজিং অস্ট্রেলিয়া থেকে ২০০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে একটি সামরিক উপস্থিতি স্থাপন করবে। সোশ্যাল মিডিয়ায় আবির্ভূত চুক্তির একটি খসড়ায় এমন একটি বিধান রয়েছে যা বেইজিংকে সলোমন দ্বীপপুঞ্জের কাছে সশস্ত্র পুলিশ এবং সৈন্য পাঠাতে এবং সেইসাথে সলোমন উপকূলে তার নৌবাহিনীর জাহাজগুলির ঘাঁটি তৈরি করার অনুমতি দিতে পারে।

জলবায়ু পরিবর্তন, যা ফোরাম ঐ অঞ্চলের প্রধান নিরাপত্তা সমস্যা হিসাবে বিবেচনা করে, সেটি এই সপ্তাহের সমাবেশের আলোচ্যসূচির শীর্ষে রয়েছে। কিন্তু এই সপ্তাহের শুরুতে কিরিবাতি হঠাত্ করে প্রত্যাহার করে নেয়ার কারণে বিষয়টি চাপা পড়ে গেছে।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে এসেছে।

This item is part of
XS
SM
MD
LG