অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় ফিরছে মানুষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ কারণে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। শনিবার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু থেকে নগর জলফৈ পর্যন্ত ঢাকামুখী প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।

শনিবার সকাল থেকে, মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। মহাসড়কের দুই পাশে সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য তিন চাকার গাড়ির জন্য নির্মিত সড়কেও বড় যানবাহন ঢুকে পড়েছে। ফলে, যানজট আরও প্রকট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঈদ উদযাপন শেষে, বড় বাস ছাড়াও ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেলে, এমনকি বাসের ছাদে করেও মানুষ ফিরছে ঢাকায় । এর ফলে নানা ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, “কিছু কিছু চালক আইন না মেনে গাড়ি চালানোর কারণে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।”

This item is part of
XS
SM
MD
LG