অ্যাকসেসিবিলিটি লিংক

হারিয়ে যাওয়া ক্ষুদেবার্তা নিয়ে সিক্রেট সার্ভিসের প্রতি ক্যাপিটল দাঙ্গা কমিটির সমন জারি

 ৮ নভেম্বর ২০২০ তারিখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাড়িবহর হোয়াইট হাউজে প্রবেশের সময়ে ইউএস সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার একদিন আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নির্বাচনে পরাজিত হন ট্রাম্প। (ফাইল ফটো)
৮ নভেম্বর ২০২০ তারিখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাড়িবহর হোয়াইট হাউজে প্রবেশের সময়ে ইউএস সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার একদিন আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে নির্বাচনে পরাজিত হন ট্রাম্প। (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ৬ জানুয়ারিতে হওয়া আক্রমণের ঘটনা তদন্তকারী হাউজ কমিটি, শুক্রবার দিনের শেষদিকে জানায় যে, তারা সিক্রেট সার্ভিসের প্রতি একটি সমন জারি করেছে। গত বছরে হওয়া ঐ দাঙ্গার ‍দিনগুলিতে আদানপ্রদান হওয়া কিছু ক্ষুদেবার্তা খুঁজে না পাওয়ার বিষয়ে প্রশ্ন করতে এ সমন জারি করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) মহাপরিদর্শক, জোসেফ কাফারি কংগ্রেসকে বলেন যে, সিক্রেট সার্ভিসের কাছ থেকে ক্ষুদেবার্তার রেকর্ড পেতে তার দফতর সমস্যার মুখে পড়েছিল। প্রেসিডেন্টকে নিরাপত্তা প্রদানকারী সংস্থা হল সিক্রেট সার্ভিস। এই সংস্থাই ২০২১ সালের ৫ ও ৬ জানুয়ারি প্রেসিডেন্টকে সুরক্ষা দিয়েছিল।

৬ জানুয়ারি বিষয়ক কমিটির সভাপতি, রিপ্রেজেন্টেটিভ ( কংগ্রেসম্যান) বেনি টমসন, সংস্থাটির পরিচালক জেমস মুরে-কে শুক্রবার পাঠানো এক চিঠিতে সমনের বিষয়ে অবহিত করেন। সমনটি, খুঁজে না পাওয়া ঐ ক্ষুদেবার্তাগুলো সিক্রেট সার্ভিসকে মঙ্গলবারের মধ্যে হস্তান্তর করতে বাধ্য করবে।

হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস ও বিচার বিভাগের ৬ জানুয়ারির ঘটনা তদন্তের জন্য ঐ বার্তাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বার্তাগুলো, ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা, সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের ঐ সাংঘাতিক বিদ্রোহে উৎসাহ দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে সহয়তা করবে। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের ডেমোক্রেটদলীয় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জয়লাভ করেন। বাইডেনের আনুষ্ঠানিক প্রত্যয়ন ঠেকানোর উদ্দেশ্যে বিদ্রোহটি করা হয়েছিল।

বিদ্রোহের সময় সিক্রেট সার্ভিস সদস্যরা সারাদিন ট্রাম্পের সাথে ছিলেন। একই সাথে তারা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর সাথেও ছিলেন। ট্রাম্পপন্থী দাঙ্গাকারীরা পেন্সকে ফাঁসিতে ঝোলানোর আহ্বান জানালে, পেন্স ক্যাপিটলে আত্মগোপন করেছিলেন।



This item is part of
XS
SM
MD
LG