অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ব্যাংকে ঋণ খেলাপি বৃদ্ধি নিয়ে আইএমএফ’র উদ্বেগ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত একটি প্রতিনিধি দল বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা এবং নন-পারফর্মিং লোন (এনপিএল) বা খেলাপি ঋণের উচ্চ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে সচিবালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে আইএমএফ এ উদ্বেগ প্রকাশ করে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুশাসনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এফআইডি’র সঙ্গে আলোচনায় ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিও জানতে চায় আইএমএফ।

তিনি জানান, "সরকার খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নানা সুযোগ-সুবিধা দেয়ার পরও তা কমেনি। বরং আগের চেয়ে বেড়েছে।" কেন এমন হচ্ছে তা জানতে চায় আইএমএফ।

সূত্র জানায়, জবাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বলেছে, সরকার খেলাপি ঋণ কমানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এক দশমিক ১৩ লাখ কোটি টাকা, যা ৮ দশমিক ৫ শতাংশের বেশি। খেলাপিদের বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের।

XS
SM
MD
LG