অ্যাকসেসিবিলিটি লিংক

আমরা আইএমএফের কাছে কোনো ঋণ-প্রস্তাব করিনি: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ সাড়ে চার শ’ কোটি ডলার ঋণ চাচ্ছে; একটি গণমাধ্যমের এমন খবর নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অর্থমন্ত্রী বলেন, “আমরা আইএমএফের কাছে ঋণের জন্য কোনো প্রস্তাব করিনি; আইএমএফও আমাদের কাছে কোনো প্রস্তাব দেয়নি।”

বুধবার (২০ জুলাই) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

মুস্তফা কামাল বলেন, “আসলে, আইএমএফের একটি পরামর্শক কমিটি এখন ঢাকা সফর করছে। এই কমিটির কোনো ঋণ প্রস্তাব নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। এই মুহূর্তে আমাদের আইএমএফ থেকে কোনো ঋণের প্রয়োজন নেই। আমরা কোনো অর্থায়নের জন্য অনুরোধ করিনি; আইএমএফ থেকেও কোনো প্রস্তাব আসেনি।”

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, আইএমএফের করা দেশের তালিকা, যেখানে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।

বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ আইএমএফের ঋণসহ, কখনোই বৈদেশিক কোন ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। আন্তর্জাতিক মাল্টিপল ফাইন্যান্সিং এজেন্সিকে বাংলাদেশের ঋণ মাফ করতে হয়নি কখনও।”

বাংলাদেশের হিসাব মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব মতে এটি আরও কম। এবিষয়ে মুস্তফা কামাল বলেন, “অন্যান্য দেশের মতো আমরা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ-এর হিসাব করছি।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হার সাড়ে সাত শতাংশের বিষয়েও দ্বিমত পোষণ করেন অর্থমন্ত্রী। বলেন, “আমি এই ধরনের সংখ্যা স্বীকার করি না। মুদ্রাস্ফীতি কখনো সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে গণনা করা হয় না... কোনো দেশই এমন ভাবে হিসাব করে না।”

XS
SM
MD
LG