অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ৭০, হাসপাতালে চিকিৎসাধীন ২৪৪ জন

ফাইল ছবি-হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী
ফাইল ছবি-হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৪৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৮৮ জন ঢাকায় এবং ৫৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২০ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৬২৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৮১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৬৬১জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে, এক হাজার ৪৩৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG