অ্যাকসেসিবিলিটি লিংক

বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা জানা যাবে শীগগিরই

ভোটের পরে টোরি দলের নেতৃত্বের দৌড়ের জন্য চূড়ান্ত দুই প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস (বাম) এবং সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ২০ জুলাই, ২০২২। (ফাইল ছবি)
ভোটের পরে টোরি দলের নেতৃত্বের দৌড়ের জন্য চূড়ান্ত দুই প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস (বাম) এবং সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ২০ জুলাই, ২০২২। (ফাইল ছবি)

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক অর্থ মন্ত্রী ঋষি সুনাককে কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পর, ব্রিটেন বুধবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রায় কাছাকাছি চলে এসেছে। বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার ভোটে বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট তৃতীয় স্থানে থাকায় প্রধানমন্ত্রী হবার দৌড়ে অনেকটাই ছিঁটকে পড়েন।

ট্রাস এবং সুনাক উভয়ই সাম্প্রতিক বছরগুলিতে পাবলিক অফিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাস ইউক্রেনে রাশিয়ার আক্রমণে ব্রিটেনের প্রতিক্রিয়াকে দিক নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে, সুনাক করোনাভাইরাস মহামারীর বেশিরভাগ সময় ব্রিটেনের অর্থনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন।

তাদের মধ্যে একজন আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে জনসনের স্থলাভিষিক্ত হবেন। কারণ বেশ কয়েকটি কেলেঙ্কারির কারণে দেশটিতে তার নেতৃত্বের অবস্থান খর্ব হয় এবং পদত্যাগ করতে বাধ্য হন জনসন।

জনসন জুলাইয়ের শুরুতে তার পদত্যাগের নোটিশ দেন , যখন তার দল সিদ্ধান্ত নেয় কেলেঙ্কারিগুলি তাঁর দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করেছে।

জনসন বুধবার শেষবারের মতো সংসদীয় বৈঠকে উপস্থিত হন এবং তার প্রস্থানের পরে সংসদ সদস্যদের কাছ থেকে এক রাউন্ড করতালি পান।

যাইহোক, জনসন শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বে তার কিছু সাফল্য গাঁথা তুলে ধরেছেন।

তিনি বলেন, “আমি আমার শেষ মুহূর্ত টুকুও কাজে লাগাতে চাই … আমার উত্তরসূরির জন্য আমার কিছু পরামর্শ আছে, তা তিনি যেই হোন না কেন। এক নম্বর: আমেরিকানদের কাছাকাছি থাকুন। এবং ইউক্রেনীয়দের পাশে দাঁড়ান, স্বাধীনতার জন্য, সর্বব্যাপী গণতন্ত্রের জন্য অবিচল থাকুন।”

জনসনের নেতৃত্বে পদত্যাগ করা পার্লামেন্ট সদস্যের সংখ্যা সত্ত্বেও, প্রধানমন্ত্রী বেশিরভাগ সদস্য হাততালি দিয়ে চলে যান।

তার শেষ কথাগুলো এ ভাবে প্রতিধ্বনিত হয়। তিনি বলেন, “আমরা সাহায্য করেছি, আমি সাহায্য করেছি, এই দেশকে মহামারী থেকে বের করে আনতে এবং অন্য দেশকে বর্বরতার হাত থেকে বাঁচাতে সাহায্য করেছি। এবং সত্যিই, আমাদের মিশন মূলত সম্পন্ন হয়েছে।”

"আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং আবারও দেখা হবে।"

This item is part of
XS
SM
MD
LG