অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে ইউক্রেনের ফার্স্ট লেডির আবেদন

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে ক্যাপটিল হিলে ভাষণ দিচ্ছেন। জুলাই ২০.২০২২।
ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা কংগ্রেস সদস্যদের উদ্দেশ্যে ক্যাপটিল হিলে ভাষণ দিচ্ছেন। জুলাই ২০.২০২২।

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বুধবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে তার দেশে রাশিয়ার যুদ্ধে হতাহতের ছবি দেখিয়েছেন, মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য আবেগপূর্ণ আবেদন জানিয়েছেন।

জেলেনস্কা এই মাসের শুরুতে ভিন্নিতসিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের বেশ কয়েকটি ছবি দেখালেন। এ মাসের গোড়ার দিকে লিজা নামের এক নিহত শিশুর ছবি তুলে ধরলেন। আরেকটি ছবিতে ৫ বছর বয়সী একজন শিশু ইভাকে দেখা গেছে একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে পড়ে থাকতে এবং হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তিকেও কিয়েভে নিহত অবস্থায় ছবিতে দেখা গেছে।

জেলেনস্কা ইউক্রেনীয় ভাষায় বলেন, "আমি আপনাদের কাছে ফার্স্ট লেডি হিসাবে নয়, একজন কন্যা এবং একজন মা হিসাবে সম্বোধন করতে চাই। আমাদের জীবনে আমরা যে পদ এবং পদবিতে পৌঁছাই না কেন, সর্বপ্রথমে আমরা সবসময় একই পরিবারের অংশ ।"

তিনি বলেন ফার্স্ট লেডিরা সাধারণত "এককভাবে শান্তিপূর্ণ বিষয়ে সম্পৃক্ত থাকেন।"

তিনি বলেন, “কিন্তু আমি কীভাবে শান্তিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কথা বলতে পারি যখন আমার দেশের বিরুদ্ধে বিনা কোন উস্কানীতেই সন্ত্রাসী যুদ্ধ চালানো হচ্ছে? রাশিয়া আমাদের জনগণকে ধ্বংস করছে,”।

জেলেনস্কা বলেন, "আমি অস্ত্র চাইছি - সেই অস্ত্র যা অন্য কারো জমিতে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হবে না, কিন্তু নিজের বাড়ি এবং সেই বাড়িতে জীবন গড়ার অধিকার রক্ষা করার জন্য ব্যবহার করা হবে। আমি বায়ু-প্রতিরক্ষা ব্যবস্থা চাইছি যাতে রকেট শিশুদের হত্যা না করে এবং পুরো পরিবারকে হত্যা না করে।"

তিনি বলেন, "আমি চাই প্রত্যেক মা এবং বাবা শান্তিতে ঘুমাতে যান," ।


মঙ্গলবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন এবং সোমবার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাতের পর জেলেনস্কা ওয়াশিংটন সফরের তৃতীয় দিনে এই বক্তব্য রাখেন ।

This item is part of
XS
SM
MD
LG