বৃহস্পতিবার হোয়াইট হাউজ ঘোষণা করেছে প্রেসিডেন্ট জো বাইডেন এর কোভিড -১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে এবং তিনি "খুব হালকা লক্ষণ অনুভব করছেন"।
একটি বিবৃতিতে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেছেন ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণ টিকা গ্রহণ করেছেন এবং দুবার বুস্টারও নিয়েছেন। বর্তমানে তিনি অ্যান্টি-ভাইরাল ওষুধ প্যাক্সলোভিড গ্রহণ করা শুরু করেছেন।
তিনি বলেন, "সিডিসি নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে তিনি হোয়াইট হাউজে নিজেকে বিচ্ছিন্ন রেখে তার সমস্ত দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে থাকবেন,"।
জিন-পিয়েরে আরও বলেছেন, "তিনি আজ সকালে ফোনে হোয়াইট হাউজের কর্মীদের সাথে যোগাযোগ করেছেন এবং আজ সকালে বাসভবন থেকে ফোন এবং জুমের মাধ্যমে হোয়াইট হাউজে তার নির্ধারিত বৈঠকে অংশ নেবেন," ।
বিবৃতিতে বলা হয়েছে যে বাইডেন কভিড পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত নিজেকে বিচ্ছিন্ন রেখে কাজ চালিয়ে যাবেন।