অ্যাকসেসিবিলিটি লিংক

অপপ্রচার চলছে, পাঠ্যপুস্তকে ধর্ম সংশ্লিষ্ট কোন পরিবর্তন হয়নি: শিক্ষামন্ত্রী দীপু মনি

অপপ্রচার চলছে, পাঠ্যপুস্তকে ধর্ম সংশ্লিষ্ট কোন পরিবর্তন হয়নি: শিক্ষামন্ত্রী দীপু মনি
অপপ্রচার চলছে, পাঠ্যপুস্তকে ধর্ম সংশ্লিষ্ট কোন পরিবর্তন হয়নি: শিক্ষামন্ত্রী দীপু মনি

বিএনপি-জামায়াত-শিবিরের একটি মহল বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, “পাঠ্যপুস্তকে ধর্ম নিয়ে কোন কিছু সরানো হয়নি বা যুক্ত করাও হয়নি; যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

শনিবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে, প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, “যারা এই দেশে ধর্মের দোহাই দিয়ে, ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এখন থেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা ঐ সংসদ সদস্যের ভুল তথ্যের ভিডিও দিয়ে আমাদের মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “তাদের বিরুদ্ধে সরাসরি কোন ব্যবস্থা নেয়া যায় না। তাই, মানুষকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে।”

XS
SM
MD
LG