অ্যাকসেসিবিলিটি লিংক

দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

২০২২ সালের ২৪ শে জুলাই পশ্চিম তীরের নাবলুস শহরের পুরানো কোয়ার্টারে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে নিহত দুই ফিলিস্তিনির মধ্যে একজনের লাশ সেই শহরেই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বহন করছে শোকাহতরা।
২০২২ সালের ২৪ শে জুলাই পশ্চিম তীরের নাবলুস শহরের পুরানো কোয়ার্টারে ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে নিহত দুই ফিলিস্তিনির মধ্যে একজনের লাশ সেই শহরেই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বহন করছে শোকাহতরা।

রবিবার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে গ্রেপ্তারি অভিযানের সময় দুই ফিলিস্তিনিকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করে।

নিহত দু'জনকে সনাক্ত করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট তাদের নাম আবুদ সোব (২৯) এবং মোহাম্মদ আল-আজিজি (২২)বলে জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নাবলুসের একটি বাড়িতে এই ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন, কয়েক দফা গুলিবর্ষণের জন্য সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তিনি মন্ত্রিসভাকে বলেন,

"আমরা বসে থাকব না এবং ইসরাইলি নাগরিকদের ক্ষতি হওয়ার জন্য অপেক্ষা করব না।"

হুসেইন আল-শেখ নামের একজন সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা টুইটারে তার প্রতিক্রিয়ায় বলেন, "আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই, এবং এর প্রতিক্রিয়ার জন্য আমরা দখলদারিদের দায়ী করি।"

এ সংঘর্ষে ইসরাইলি বাহিনীর কেউ আহত হয়নি বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

সাম্প্রতিক মাসগুলিতে, ইসরাইলি বাহিনী প্রায়ই পশ্চিম তীরে অভিযান চালিয়েছে যাতে ফিলিস্তিনিরা ইসরাইলিদের উপর তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য হয়।

এর মধ্যে বেশ কয়েকটি অভিযান মারাত্মক আকার ধারণ করে।

This item is part of
XS
SM
MD
LG