অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প তার ভাষণে গত নির্বাচনে জালিয়াতির দাবি পুনর্ব্যক্ত করলেন

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ম্যারিয়ট মার্কুইসে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট এজেন্ডা সম্মেলনে বক্তৃতা করছেন। ২৬ জুলাই, ২০২২।
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ম্যারিয়ট মার্কুইসে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউট এজেন্ডা সম্মেলনে বক্তৃতা করছেন। ২৬ জুলাই, ২০২২।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার মিথ্যা দাবির পুনরাবৃত্তি করে বলেছেন যে, তিনি ২০২০ সালের নির্বাচনে জিতেছেন। ওয়াশিংটনে তার প্রতিবাদী প্রত্যাবর্তনকে চিহ্নিত করে একটি বিস্তৃত নীতির বক্তৃতার সময় তিনি একথা বলেন। তিনি রাজনীতিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে।

হোয়াইট হাউস থেকে মাত্র এক মাইল দূরে একটি হোটেল বলরুমে প্রায় ৬শ সমর্থকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “আমি সব সময় বলি, আমি প্রথমবার নির্বাচন করেছি এবং আমি জিতেছি।” “তারপর আমি দ্বিতীয়বার নির্বাচন করেছিলাম এবং আমি আরও ভালো করেছি। আমরা আরও লাখ লাখ ভোট পেয়েছি। এবং আপনি কি জানেন? এটি দীর্ঘ সময়ের জন্য একটি গল্প হতে চলেছে। এটি কতটা অসম্মানজনক ছিল। কিন্তু আমাদের এটি আবার করতে হতে পারে। আমাদেরকে আমাদের পরিকল্পনা শক্ত করতে হবে। আমাকে আমাদের দেশকে ঠিক করতে হবে। ”

ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটের দুই দিনের উদ্বোধনী সমাবেশের ৯০ মিনিটের মূল সূচনা বক্তব্যের অর্ধেক প্রদান করার পরে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব এবং ২০২১ সালের ৬ জানুয়ারি নির্বাচনী ভোটের আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়ে আপত্তি তোলা রিপাবলিকান আইনপ্রণেতারা। উক্ত অনুমোদন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে প্রত্যায়িত করেছিল।

ব্রুকিংস ইন্সটিটিউশনের বৈদেশিক নীতির গবেষণার পরিচালক মাইকেল ও’হ্যানলন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহের বীজ বপন করার ট্রাম্পের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী ট্রাম্পের উপস্থিতির বিরোধিতা করতে জড়ো হয়েছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা কাছাকাছি দাঁড়িয়ে ঘটনা পর্যবেক্ষণ করেন।

This item is part of
XS
SM
MD
LG