বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৩২ রোগী এখন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে, ২৬৫ জন ঢাকায় এবং ৬৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১৮৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৯৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, দুই হাজার ২৩৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে এক হাজার ৯১৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩২০ জন ঢাকার বাইরের, বিভিন্ন জেলার বাসিন্দা।