অ্যাকসেসিবিলিটি লিংক

মাঙ্কিপক্সের চিকিৎসা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: উপাচার্য শারফুদ্দিন আহমেদ

বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ড.মিল্টন হলে আয়োজিত প্রেস ব্রিফিং
বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ড.মিল্টন হলে আয়োজিত প্রেস ব্রিফিং

বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, “মাঙ্কিপক্স সংশ্লিষ্ট সম্ভাব্য সংকট নিয়ন্ত্রণে, সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ)।”

শনিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ড.মিল্টন হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. শারফুদ্দিন বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি হিসেবে বর্ণনা করেছে। বিশ্বে এই পর্যন্ত প্রায় ১৭ হাজার মাঙ্কিপক্স রোগী পাওয়া গেছে। তবে, বাংলাদেশে এখনও এই রোগে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।আমরা সতর্ক করছি। দেশের মানুষ গুজব বা আতঙ্ক এড়িয়ে চললে, আমরা জাতিকে নিরাপদ রাখতে পারবো।”

বিএসএমএমইউ-এর উপাচার্য বলেন, “এই হাসপাতালটি চিকিৎসা খাতের একটি মাইলফলক। আমরা নিশ্চিত করব যে, প্রত্যেক রোগী যেন এই হাসপাতালে চিকিৎসা নিতে পারে।”

“মাঙ্কিপক্সে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিতে হবে;” উল্লেখ করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

This item is part of
XS
SM
MD
LG