অ্যাকসেসিবিলিটি লিংক

ভোলায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ জন

ভোলা জেলার সদর উপজেলায়, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।
ভোলা জেলার সদর উপজেলায়, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন।

বাংলাদেশের ভোলা জেলার সদর উপজেলায়, পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং সাত পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। রবিবার (৩১ জুলাই) কালীনাথ রায় বাজার এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম বিএনপির কর্মী।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, সকাল থেকে দলের নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয়ের সামনে সববেত হন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, “বেলা সাড়ে ১১টার দিকে তারা (বিএনপি কর্মীরা) কালীনাথ রায় বাজারে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে, তারা (পুলিশ সদস্যরা) গুলি ছুড়েন এবং কাঁদনে গ্যাস নিক্ষেপ করেন। এতে সংঘর্ষের সূত্রপাত হয় এবং একজন নিহত হন।”

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শোপান বলেন, “পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।”

ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, চলমান লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ২৬ জুলাই সারাদেশে তিন-দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

This item is part of
XS
SM
MD
LG