অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ: তিনশ’ আসনে ইভিএমে ভোটের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ

ইভিএম মেশিনে ভোট দিচ্ছেন একজন ভোটার। (ছবি: ইউএনবি)
ইভিএম মেশিনে ভোট দিচ্ছেন একজন ভোটার। (ছবি: ইউএনবি)

বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে, তিনশ’ নির্বাচনী এলাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য, নির্বাচন কমিশন (ইসি)-কে প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (৩১ জুলাই) রাজধানী ঢাকার আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন ভবনে ইসি সঙ্গে সংলাপে আওয়ামী লীগ এই প্রস্তাব দেয়। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেন।

ওবায়দুল কাদের তাঁর দলের পক্ষে বেশ প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, “আমরা মন থেকে ইভিএমের ব্যবহার চাই। দলের পক্ষে আমরা ৩০০টি নির্বাচনী এলাকায় ইভিএমের ব্যবহার চাই।”

আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতামত চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ফারুক খান, ড. হাসান মাহমুদ, সাহবুদ্দীন, আব্দুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ড. সেলিম মাহমুদ, শামসুর নাহার চাঁপা এবং সাঈম খান।

নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে, ২৮টি দল সংলাপে অংশ নেয়। নয়টি দল সেখানে অংশ নেয় নি এবং বাকী দুটি দল সময় চেয়েছে।

This item is part of
XS
SM
MD
LG