অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

বাংলাদেশ সুপ্রীম কোর্ট। (ফাইল ছবি)
বাংলাদেশ সুপ্রীম কোর্ট। (ফাইল ছবি)

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রবিবার (৩১ জুলাই) এই নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নতুন অতিরিক্ত বিচারপতিরা হলেন; পিআরএল-এ থাকা জেলা ও দায়রা জজ মো.শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো.আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. আলী রেজা, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এস এম মাসুদ হোসেন দোলন এবং সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এ কে এম রবিউল হাসান।

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ১১জন ব্যক্তিকে শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।”

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, “সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত ১১জন অতিরিক্ত বিচারপতির শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি মো. হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করাবেন।”

This item is part of
XS
SM
MD
LG