অ্যাকসেসিবিলিটি লিংক

সেভাস্টোপোলে রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে হামলা চালিয়েছে ইউক্রেন

ক্রাইমিয়ার সেভাস্টোপোলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতরে পাহারারত এক রুশ সৈন্য, ৩১ জুলাই ২০২২।
ক্রাইমিয়ার সেভাস্টোপোলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের সদর দফতরে পাহারারত এক রুশ সৈন্য, ৩১ জুলাই ২০২২।

রবিবার ইউক্রেন একটি ড্রোন ব্যবহার করে বিস্ফোরক পাঠায়, যা রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের সদর দফতরে আঘাত হানে। কর্মকর্তারা বলছেন রুশ নিয়ন্ত্রিত সেভাস্টোপোলে চালানো ঐ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার রাশিয়ার নৌবাহিনী দিবস। সেইন্ট পিটার্সবার্গে বার্ষিক নৌবাহিনী দিবস প্যারেডে উপস্থিত হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিবসটি সূচিত করেন। তিনি ঘোষণা দেন যে, রুশ নৌবাহিনী আগামী কয়েক মাসের মধ্যে নতুন অস্ত্র পেতে চলেছে। ঐ নতুন অস্ত্রকে তিনি “দুর্দান্ত” হাইপারসনিক জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন।

হাইপারসনিক অস্ত্র অন্তত মাক ৫ (বা শব্দের গতির ৫ গুণ) গতিতে উড্ডয়নে সক্ষম। সেগুলোর গতিপথ খুব সূক্ষভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং উড্ডয়নের মধ্যেই সেগুলো গতিপথ পরিবর্তন করতে পারে। এ ধরণের ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ভিন্ন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও অন্তত মাক ৫-এর হাইপারসনিক গতিতে চলতে সক্ষম তবে সেগুলোর গতিপথ পূর্ব নির্ধারিত থাকে এবং খুব একটা পরিবর্তন করা যায় না।

ব্যাপকভাবে গতিপথ পরিবর্তনযোগ্য হাইপারসনিক অস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা যে কোন দেশকেই উল্লেখযোগ্য সুবিধা দিবে। এর কারণ হল যে, বর্তমানে ব্যবহৃত প্রায় সব ধরণের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে এ ধরণের অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের সাবেক ভাইস চেয়ারম্যান, জেনারেল জন হাইটেন, ২০২০ সালের জানুয়ারিতে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের বলেছিলেন, “হুমকিটা কি সেটা কোন বিষয় নয়। আপনি যদি সেটা দেখতেই না পান, আপনি সেটার বিরুদ্ধে প্রতিরক্ষা করতে পারবেন না।”

This item is part of
XS
SM
MD
LG