অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের (বিবি) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম মাস, জুলাইয়ে প্রবাসীরা ২০৯ কোটি ডলার মূল্যের অভ্যন্তরীণ রেমিট্যান্স পাঠিয়েছে। সোমবার (১ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে,জুলাইয়ের রেমিট্যান্স প্রবাহ,১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি।

ব্যাংকার এবং আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, জুলাই মাসে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদে সাধারণত প্রবাসীরা তাদের আত্মীয়দের কাছে অতিরিক্ত টাকা পাঠান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আরও রেমিট্যান্স আকৃষ্ট করতে বিভিন্ন প্রক্রিয়া সহজ করেছে। এছড়া, সরকার রেমিট্যান্স প্রণোদনার পাশাপাশি, নীতিগত সহায়তা প্রদান করছে।আর, এখন ডলারের দাম বেশি বলেও রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।”

“এছাড়া, গত মাসে ঈদুল আজহা ছিল, পরিবারের ঈদ উৎসব সুন্দরভাবে উদযাপন করতে প্রবাসীরা অর্থ পাঠিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স বেড়েছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে,’ বলেন সিরাজুল।

গত অর্থবছরের শেষ মাস জুনে, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৮৩ কোটি ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন।

করোনা মহামারির ক্রমবর্ধমান পরিস্থিতির কারণে বিমান চলাচলের পাশাপাশি বৈশ্বিক চলাচলের বিধিনিষেধের মধ্যে, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ দুই হাজার চারশ’ ৭৭ কোটি ডলার মূল্যের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে। ২০২২ অর্থবছরে রেমিট্যান্স আয় হয় দুই হাজার একশ তিন কোটি ডলার।

খাত সংশ্লিষ্ট এবং বিশেণজ্ঞরা বিশ্বাস করেন যে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোয় উদ্দীপনাসহ বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও, অন্তত দুইশ’ কোটি ডলার মূল্যের রেমিটেন্স অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।

মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাসকারী অনেক বাংলাদেশি প্রবাসীর বৈধ কাগজপত্রের অভাব রয়েছে। এ কারণে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে পারেন না তারা। তাদের আয়, বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য অবৈধ হুন্ডি ও অন্যান্য অনানুষ্ঠানিক চ্যানেলের ওপর নির্ভর করতে হয়।

XS
SM
MD
LG