অ্যাকসেসিবিলিটি লিংক

পেলোসি চলে যাওয়ার পর তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক মহড়া বৃদ্ধি

তাইওয়ানের কিলাং পোতাশ্রয়ে তাইওয়ানের সামরিক জাহাজ দেখা যাচ্ছে, ৪ আগস্ট ২০২২। তাইওয়ান নিজেদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে এবং সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত করেছে।
তাইওয়ানের কিলাং পোতাশ্রয়ে তাইওয়ানের সামরিক জাহাজ দেখা যাচ্ছে, ৪ আগস্ট ২০২২। তাইওয়ান নিজেদের সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে এবং সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত করেছে।

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করেছেন, কিন্তু তার সফরের রেশ এখনো কাটেনি। এই স্বশাসিত দ্বীপের চারিদিকে চীন নিজেদের সামরিক মহড়ার মাত্রা বৃদ্ধি করেছে।

পেলোসি তাইওয়ান ত্যাগের একদিন পর, বৃহস্পতিবার তাইওয়ানকে চারিদিক থেকে ঘিরে চীনের চারদিনব্যাপী উস্কানিমূলক সামরিক মহড়া অনুষ্ঠানের কথা রয়েছে। তাজা গোলাবারুদ ব্যবহার করে দ্বীপটির আশেপাশের সাতটি স্থানে এমন মহড়া করবে চীন।

চীনের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানায় যে, চীনের পিপলস লিবারেশন আর্মি তাইওয়ান প্রণালীতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে “দূরপাল্লার তাজা গোলা নিক্ষেপ প্রশিক্ষণ” অনুষ্ঠিত করেছে।

বিস্তারিত না জানিয়ে তারা বলে, “আকাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে।”

ঘোষণা অনুযায়ী মহড়া চললে সেটি এক নজিরবিহীন ঘটনা হবে। তাজা গোলাবর্ষণের জন্য নির্ধারিত স্থানগুলোর একটি তাইওয়ানের দক্ষিণ উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।

আপাতদৃষ্টিতে মনে হয় চীনের সামরিক কর্মকাণ্ড তাইওয়ানকে ভীতি প্রদর্শনের জন্য করা হচ্ছে। তাইওয়ান ২ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ। দ্বীপটির উপর চীনের কর্তৃত্বের দাবিটি তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করে।

কিছু কিছু প্রতিরক্ষা বিশ্লেষক, এমনকি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও, এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে এবং তাইওয়ানকে অবরুদ্ধ করার চীনের সক্ষমতার প্রদর্শনী হিসেবে তুলে ধরেছেন।

এ ধরণের ঘটনাপ্রবাহ এমন ভুল বোঝাবুঝির ঝুঁকি বৃদ্ধি করে, যার ফলে সংঘর্ষ বেধে যেতে পারে। তবে, বিশ্লেষকরা বলছেন যে, এমন সম্ভাবনা খুবই ক্ষীণ যে চীন আক্রমণের পরিকল্পনা করছে।

পেন্টাগনের সাবেক এক কর্মকর্তা, ড্রু টমসন বলেন, “এটি কর্মসম্পাদনের চেয়ে বরং প্রোপাগান্ডাই বেশি।” তিনি আরও উল্লেখ করেন যে, চীনের সামরিক বাহিনী তাদের বার্ষিক গ্রীষ্মকালীন মহড়ার মধ্যে রয়েছে।

টমসন বলেন, “এটা খুবই মজার বিষয় যে, যুক্তরাষ্ট্রের সরকার কতটা ধীরস্থির আছে, চীনের কর্মকর্তারা কতটা ধীরস্থির আছেন, এবং ইন্টারনেট কতটা উত্তেজিত হয়ে উঠেছে।” তিনি বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের একজন পরিদর্শনকারী সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কর্মরত।

This item is part of
XS
SM
MD
LG