অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিমানবন্দরে এক কেজি সোনা জব্দ, আটক ১

বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে এক কেজি সোনা জব্দ করা হয়।

আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার বাসিন্দা।

শুল্ক গোয়েন্দা বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, “মিজানুর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসেন। খবর পেয়ে আমাদের সদস্যরা মিজানুরকে গ্রিন চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় তল্লাশি করেন এবং তার কাছ থেকে এক কেজি সোনা, মদ ও সিগারেট জব্দ করেন।”

মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

XS
SM
MD
LG