অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মিয়ানমারের ওপর বন্ধুত্বপূর্ণ প্রভাব প্রয়োগ করে, তাদের নাগরিকদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সোনের সাথে বৈঠক করেন। এ সময় তিনি এই আহ্বান জানান।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য, ভিয়েতনামের প্রতি আহবান জানান। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, কৃষি ও আইসিটির মতো অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য নিয়মিতভাবে প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন বাংরাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হিসেবে বাংলাদেশের প্রার্থীতার পক্ষে ভিয়েতনামের সমর্থন প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ড. মোমেন ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে কম্বোডিয়া সফরে রয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG