অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১২ জন পোলিশ নাগরিক নিহত

৬ আগস্ট, ২০২২ তারিখে ক্রোয়েশিয়ার জাগ্রেবের কাছে পোডভোরেকের দুর্ঘটনাস্থলে একটি বাসের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা একটি মৃতদেহ সরিয়ে নিচ্ছে।
৬ আগস্ট, ২০২২ তারিখে ক্রোয়েশিয়ার জাগ্রেবের কাছে পোডভোরেকের দুর্ঘটনাস্থলে একটি বাসের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা একটি মৃতদেহ সরিয়ে নিচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে,পোল্যান্ডের লাইসেন্স প্লেটযুক্ত একটি বাস শনিবার ভোরে ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলে একটি মহাসড়ক থেকে পিছলে যায়, এতে কমপক্ষে ১২ জন নিহত হয়।

কর্মকর্তারা বলছেন, এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বাসটি ধর্মীয় তীর্থযাত্রীদের দ্বারা পূর্ণ ছিল । তারা দক্ষিণ বসনিয়ার শহর মেদজুগোর্জের একটি ক্যাথলিক পূণ্যস্থানে ভ্রমণে যাচ্ছিলেন।

রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই পোল্যান্ডের নাগরিক।

XS
SM
MD
LG