অ্যাকসেসিবিলিটি লিংক

শিশুদের করোনা-টিকার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে ১১ আগস্ট: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (৫-১১ বছর) করোনার টিকাদান কার্যক্রম, ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পরীক্ষামূলক টিকাদান কার্যক্রম শেষে, ২৬ আগস্ট পুরোদমে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।” রবিবার (৭ আগস্ট) নিপসম অডিটোরিয়াম-এ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আজও পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে। সব মিলিয়ে শিশুদের টিকাদানে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি।” তিনি বলেন, “আমরা টিকা কার্যক্রমে সফল হয়েছি। এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছি।”

“করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে এখনও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হচ্ছে। তবে, কিছুদিন পর আর দ্বিতীয় ডোজ পাওয়া যাবে না;” জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “দ্বিতীয় ডোজের জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা সংরক্ষিত আছে, সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। তাই যারা এখনও টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নিন।”

This item is part of
XS
SM
MD
LG