অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে মা-মেয়েকে আটকে রেখে ৭ দিন ধরে ধর্ষণ, দুইজন গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলায়, এক নারী ও তার ১৫ বছর বয়সী মেয়েকে সাতদিন ধরে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার সুপ্রিম ফিলিং স্টেশনের ম্যানেজার মতিন মিয়া এবং একই এলাকার বগুড়া হোটেলের মালিক বুলবুল (৪০)।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন জানান, “ধর্ষণের শিকার নারী একটি হোটেলে কাজ করতেন এবং মেয়েকে নিয়ে উপজেলা সদরের ঐ হোটেলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। অপরাধীরা মা ও মেয়েকে তুলে নিয়ে যায় এবং ১৪ থেকে ২০ জুন পর্যন্ত সাতদিন ধরে তাদের ধর্ষণ করে। জিম্মি অবস্থা থেকে রেহাই পেয়ে, ঐ নারী গত ৪ আগস্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।”

“ভুক্তভোগীরা এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ-ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন;” জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন।

This item is part of
XS
SM
MD
LG