অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মত্যাগ থেকে শিক্ষা নিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা।
শেখ হাসিনা।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে নারীদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,“ বঙ্গমাতা তার দৃঢ়তা, বুদ্ধিমত্তা ও দুরদর্শীতা দিয়ে অবিস্মরণীয় উদাহরণ সৃষ্টি করে গেছেন।”

রবিবার (৭ আগস্ট) ‘বঙ্গমাতা এ প্যারাগন অব ওমেন্স লিডারশিপ এন্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে, ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে সম্মেলনে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজিলাতুন্নেছাকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যিনি একটি জাতি ও জনগণের স্বাধীনতার জন্য সর্বস্ব উৎসর্গ করেছেন। শেখ হাসিনা বলেন, “আমি কখনই তাকে কোনও বিপদে ভেঙে পড়তে দেখিনি।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই হত্যাকাণ্ডে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্য প্রাণ হারান।

This item is part of
XS
SM
MD
LG