অ্যাকসেসিবিলিটি লিংক

দুই ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। (ফাইল ছবি)
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। (ফাইল ছবি)

প্রশিক্ষণ বিমানের চাকায় সমস্যা হওয়ায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল দুই ঘণ্টা। রবিবার (৭ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিট থেকে বিকাল ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ থাকার পর, আবার রানওয়ে চালু হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিমানটির চাকা মেরামতের কাজ শেষ হলেই, রানওয়ে খুলে দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। রানওয়ে বন্ধ থাকায়, বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা অন্তত ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

This item is part of
XS
SM
MD
LG