অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসলামিক জিহাদ নেতা নিহত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা’য় ইসরাইলের এক বিমানহামলার পর, এক ভবনের ধ্বংসস্তূপে তল্লাসী চালাচ্ছেন ফিলিস্তিনিরা, ৭ আগস্ট ২০২২। এই ভবনেই ইসলামিক জিহাদের এক শীর্ষ জঙ্গী খালেদ মনসুর নিহত হন।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা’য় ইসরাইলের এক বিমানহামলার পর, এক ভবনের ধ্বংসস্তূপে তল্লাসী চালাচ্ছেন ফিলিস্তিনিরা, ৭ আগস্ট ২০২২। এই ভবনেই ইসলামিক জিহাদের এক শীর্ষ জঙ্গী খালেদ মনসুর নিহত হন।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইলের এক বিমান হামলায় ইসলামিক জিহাদ জঙ্গীগোষ্ঠীর এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন বলে, কর্মকর্তারা রবিবার জানান।

ইসলামিক জিহাদের কর্মকর্তারা বলেন যে খালেদ মনসুর ও অপর আরও দুই জঙ্গী ঐ হামলায় নিহত হয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে যে, শুক্রবার হতে এখন পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরাইলের উদ্দেশ্যে প্রায় ৬০০ রকেট নিক্ষেপ করা হয়েছে।

প্যালেস্টাইনের রকেট হামলার জবাবে ইসরাইল বিমান হামলা করে থাকে, যদিও ইসরাইল ‘আয়রন ডোম’ নামের এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা রকেটের বিরুদ্ধে উচ্চ মাত্রার সফলতার সাথে সেগুলোকে পথিমধ্যে ভূপাতিত করতে পারে।

চলমান পাল্টাপাল্টি আক্রমণগুলোর ফলে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক কার্স্টেন হ্যানসেন বলেন, “নিজেদের সমস্ত স্মৃতি জুড়েই নিরাপরাধ শিশু ও পরিবারগুলো সহিংসতার এই দুষ্টচক্রে আটকা পড়ে রয়েছে।”

রবিবার ইহুদিদের এক পবিত্র দিবস পালনকালে আক্রমণের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। দিবসটি এক সংঘাতময় স্থানে পালন করা হবে, যাকে ইহুদিরা টেম্পল মাউন্ট ও মুসলিমরা পবিত্র আশ্রয়স্থল হিসেবে সম্বোধন করে।

This item is part of
XS
SM
MD
LG