অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ বিশিষ্ট নারী।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেলেন ৫ বিশিষ্ট নারী।

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সোমবার (৮ আগস্ট) পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২ প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্ত বিশিষ্ট নারীরা হলেন; রাজনীতিতে সৈয়দা জেবুন্নেসা হক (সিলেট), অর্থনীতিতে সংসদ সদস্য সেলিমা আহমাদ (কুমিল্লা), শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য নাসরীন আহমাদ, সমাজসেবায় আছিয়া আলম (কিশোরগঞ্জ) এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (মুক্তিযুদ্ধকালীন কমান্ডার)।

রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পুরস্কার তুলে দেন।

আট আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে তিনি বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সাথে নিহত হন।

This item is part of
XS
SM
MD
LG