অ্যাকসেসিবিলিটি লিংক

এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: মিশেল জে সিসন

ঢাকায় জাতিসংঘে শান্তিরক্ষা, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার এবং বৈশ্বিক স্বাস্থ্যসহ পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।
ঢাকায় জাতিসংঘে শান্তিরক্ষা, খাদ্য নিরাপত্তা, মানবাধিকার এবং বৈশ্বিক স্বাস্থ্যসহ পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূর্ণ বাস্তবায়নে সহযোগিতা জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। তিনি বলেন, “এই প্রচেষ্টার জন্য বাংলাদেশে জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা ও সমন্বয় গুরুত্বপূর্ণ।”

মিশেল জে সিসন এশিয়ায় তার তিন দেশের সরকারি সফরের অংশ হিসেবে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছেন। ঢাকায় তিনি জাতিসংঘে শান্তিরক্ষা,খাদ্য নিরাপত্তা, মানবাধিকার এবং বৈশ্বিক স্বাস্থ্যসহ পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকায় পৌঁছালে, বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা শাখা) নায়েম উদ্দিন আহমেদ।

এর আগে, বুধবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে, অনেক বিষয়ে আলোচনা হতে পারে। আমরা একে অপরের সাথে পরিচিত এবং অনেক বিষয়ে ‘মুক্ত ও খোলামেলা’ আলোচনা হবে।”

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে ভারত সফর করেছেন। বাংলাদেশ সফর শেষে তিনি কুয়েত যাবেন।

মিশেল জে সিসন ২০২১ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি শ্রীলঙ্কা ও মালদ্বীপ, লেবানন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This item is part of
XS
SM
MD
LG