অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার দুই মেয়রকে দেয়া হলো মন্ত্রীর পদমর্যাদা

ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকার দুই মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দুই মেয়রের নতুন পদমর্যাদার অনুমোদন দিয়েছেন। সোমবার (৮ আগস্ট) এক হ্যান্ডআউটে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র (সিসিসি) রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

এ বিষয়ে গেজেট জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG