অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত পলাতক আসামি মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত পলাতক আসামি মো. নজরুল ইসলাম।

বাংলাদেশের রাজধানী ঢাকার শাহ আলী এলাকা থেকে রবিবার (৭ আগস্ট) যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেপ্তার মো. নজরুল ইসলাম (৭৫) খুলনা জেলার নয়ালতলা গ্রামের নয়ন আলী জোয়ারদার-এর ছেলে।

সোমবার (৮ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন,সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিরপুরের শাহ আলী এলাকার ব্লক-ই-তে অভিযান চালায় এটিইউ এর বিশেষ দল। সেখান থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ২০২২ সালের ২৮ জুলাই নজরুলসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নজরুলের অনুপস্থিতিতে বিচার হয়।

This item is part of
XS
SM
MD
LG